News Bangla 24 BD | তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৩০ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এতে ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঐ অঞ্চলের গভর্নর।

রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলা চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।

উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব।

বিবিসি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে যে, হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।
গাজিয়ানটেপে আইএস গোষ্ঠীর সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ