নরসিংদীতে ধর্ষণ মামলায় ৬ জনের ফাঁসি
নরসিংদীর পলাশে এক কারখানা শ্রমিককে গণধর্ষণ ও ধর্ষণের সময় ভিডিও ধারণের অপরাধে ৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে আলাদাভাবে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও দুইজনকে আলাদাভাবে পর্ণোগ্রাফি আইনে ২ লাখ টাকা করে অর্থসহ ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পলাশ উপজেলার বাগপাড়া গ্রামের মো. কুদ্দুছ আলীর ছেলে আশিকুর রহমান (৩৫), তাজুল ইসলামের ছেলে ইলিয়াছ (২১) সিরাজ শেখের ছেলে রুমিন (২০) হানিফার ছেলে রবিন (২০), মন্টু মিয়ার ছেলে ইব্রাহিম (২২) ও আব্দুস ছালামের ছেলে আ. রহমান।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির এক নারী শ্রমিক ডিউটি শেষে কারখানার মেসে ফিরছিলেন। এসময় জনতা জুটমিলের সামনের সড়কে পৌছলে আসামিরা ওই নারী শ্রমিককে জোরপূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় এক আসামি তার মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে হুমকি দিয়ে ওই নারী শ্রমিককে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় প্রাণ আরএফএল কোম্পানির এক কর্মকর্তা বাদী হয়ে ৬ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত সকল আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএন অলি উল্লাহ মামলার আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 