নেপালের চিতওয়ান জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে থাকা নদীতে পড়ে ডুবে গেলে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।
শুক্রবারের এই ঘটনা ঘটে বলে হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ভোর পৌনে ৫টার দিকে নারায়নগাদ-মুগলিন সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।পুলিশ জানিয়েছে, বাসটি ত্রিশুলি নদীতে ডুবে যায়।
এর আগে গেল ১৫ অগাস্ট দেশটিতে গ্রামবাসীদের বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গেলে ৩৩ জনের মৃত্যু হয়।ওই দুর্ঘটনায় আরো ২৮ জন আহত হন।
রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার পূর্বে খারে খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সড়ক থেকে গড়িয়ে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
পাহাড়ি পথে বাসটি কার্তিক দেউরালি গ্রামের দিকে যাচ্ছিল। গেল বছরের ভয়াবহ ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে এ গ্রামটি অন্যতম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সরকারের দেওয়া প্রথম ক্ষতিপূরণের অর্থ নিয়ে গ্রামে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।
হিমালয় পর্বতের কোল ঘেঁষা নেপালে এখন বর্ষাকাল চলছে। বৃষ্টির কারণে পার্বত্য পথের সরু সড়কগুলি এ সময় অত্যন্ত বিপজ্জনক হয়ে আছে। সাধারণত বর্ষাকালে দেশটিতে অনেক বাস দুর্ঘটনা ঘটে।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 