News Bangla 24 BD | ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউ’কের উদ্যোগে গেট টুগেদার পাটি অনুষ্ঠিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউ’কের উদ্যোগে গেট টুগেদার পাটি অনুষ্ঠিত


কার্ডিফ প্রতিনিধি:: বৃটেনের ওয়েলস এর রাজধানী কাডিফ লিলো গ্রীল হাউসে অতি সম্প্রতি ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউ, কের উদ্যোগে এক গ্রেট টুগেদার পাটির আয়োজন করা হয়। কুলাউড়া সোসাইটির সভাপতি প্রবীন মুরব্বী আলহাজ্ব ফিরুজ আলির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর এর পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সংগঠক ও ওয়েলস জি এস সির সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী। এই মহতি অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউকে জি এস সির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও কাডিফ শাহ্‌ জালাল মসজিদ কমিটির সেক্রেটারি কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মকিস মনসুর আহমদ. সোসাইটির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জমশেদ খান মিট. কুলাউড়ার সাবেক ছাত্রনেতা সৈয়দ আমান উল্লাহ খোকন. জালাল উদ্দিন চৌধুরী জলি. নজিব উদ্দিন. সংগঠনের ট্রেজারার সুমন আলী ও উইমেনস সেক্রেটারি মনোয়ারা বেগম চৌধুরী. সহ প্রমুখ নেতৃবৃনদ। বক্তারা একে অপরের সাথে কুশল বিনিময় করা সহ ওয়েলসের কুলাউড়া কমিউনিটি ও কুলাউড়া উপজেলার উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনেও সংগঠনের অগ্রযাত্রায় সকলকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। সাংবাদিক ও কমিউনিটি সংগঠক মকিস মনসুর তার বক্তব্যে ওয়েলস কুলাউড়া সোসাইটির কর্মকান্ডের ভূয়শী প্রসংশা করে বলেন এই সংগঠন প্রতিষ্টার পর থেকে নিস্টা ও নিরলসভাবে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। এজন্য সোসাইটির সবাইকে ওয়েলসবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব ফিরুজ আলী উপস্থিত সবাইকে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ