News Bangla 24 BD | চীনা দূতাবাসে বিস্ফোরণ, নিহত ১ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দক্ষিণাংশে চীনা দূতাবাসে বড় ধরনের একটি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার টিভি নভোস্তি-র নিউজ সাইট আরটি জানিয়েছে, দূতাবাস কম্পাউন্ডের গেটে ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ার পর বিস্ফোরণটি ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে একজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় ইন্টারফ্যাক্সের কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে, বিস্ফোরণটি চীনা দূতাবাসের কম্পাউন্ডে ঘটেছে বলে জানিয়েছে তারা।

প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দূতাবাসের একটি গেইট গুড়িয়ে দেওয়া গাড়ির চালক বিস্ফোরণে নিহত হয়েছেন।

তবে কিরগিজ বার্তা সংস্থা একেআই জানিয়েছে, চীনা দূতাবাসের নিরাপত্তা প্রধান তাদের দূতাবাসের কোনো কর্মী আঘাত পাননি বলে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ