সম্পর্কে বিশ্বাস অনেক বড় বিষয়। বিশ্বাস আছে মানে যেন অক্সিজেন আছে। হ্যাঁ, সম্পর্কেরও প্রয়োজন আছে শ্বাস নেওয়ার। সে সম্পর্ক কখনো স্বাস্থ্যকর নয় যেখানে আপনার মন প্রশান্ত হয় না, ভালবাসার স্পর্শ স্নিগ্ধতা এনে দেয় না। ভালবাসা যেন ভোরের শিশির, ভালবাসা যেন দিগন্তজোড়া সবুজ আর সুনীল আকাশের মিলন। বিশ্বাসের দামে কেনা আশ্রয়ে বিশ্বাস ধরে রাখা খুব জরুরী। আজীবন বিশ্বস্ত থাকতে করুন এই কাজগুলো-
হন খোলা ডায়েরি:-
সঙ্গীর কাছে কিছুই লুকাবেন না। হ্যাঁ, প্রতিটি ব্যক্তি স্বত্ত্বাই আলাদা এবং প্রত্যেকেরই নিজস্ব কিছু স্পেস প্রয়োজন জীবনে। আপনার বন্ধু তার একটি গোপন কথা আপনার সাথে শেয়ার করল। সেটি নিশ্চয়ই আপনি আপনার সঙ্গীকে বলে দেবেন না। আপনার বন্ধু এবং আপনার সম্পর্কের বিশ্বস্ততার প্রশ্নও রয়েছে। কিন্তু এমন বিষয় যা আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের মাঝে আস্থার প্রশ্ন তুলতে পারে তা অবশ্যই তাকে জানান।
তাকে প্রস্তুত করুন:-
আপনি হয়ত বিশ্বস্ততার জায়গা থেকে নিজের অতীতের কথা আপনার সঙ্গীকে জানালেন। তিনি সেসব কথা শুনে আপনাকে বোঝার পরিবর্তে বরং আপনাকে নেতিবাচক দৃষ্টিতে বিচার করতে শুরু করলেন। সব বিষয়ে অতীতকে জড়িয়ে সন্দেহ করতে থাকলেন। এমন মানসিকতার মানুষের কাছে নিজের সব কথা না বলাই ভাল। আগে তাকে মানসিকভাবে প্রস্তুত করুন। আপনার যত্ন, ভালবাসা দিয়ে আস্থা অর্জন করুন। এরপর সব কথা জানাবেন, এমনভাবে জানাবেন যাতে আপনাকে দোষারোপ করার কোন সুযোগ না থাকে।
অহংকার ছেড়ে দিন:-
আপনার অহংকার আপনার সঙ্গীর কাছে আপনাকে অবিশ্বাসী করে তুলতে পারে। তিনি হয়ত কোথায় যাচ্ছেন, কি করছেন সবই বলছেন আপনাকে। কিন্তু আপনি সেসবের দরকারই বোধ করছেন না। তিনি আপনাকে নিজের জীবনে সবখানে জায়গা দিচ্ছেন। কিন্তু আপনি তাকে যোগ্যতায় আপনার সমান ভাবতে পারছেন না কোনভাবে। এতে সে আপনার সম্পর্কে অন্ধকারে থাকবে সবসময় এবং অল্পতেই তার মনে দানা বাধবে সন্দেহ।
প্রশ্নের উত্তর দিন:-
সঙ্গীর কাছে সম্পূর্ণ সৎ হন। তার প্রশ্নের উত্তর দিন আত্মবিশ্বাসের সাথে নির্দ্বিধায়। প্রশ্ন এড়িয়ে যাওয়া মনে সন্দেহের সৃষ্টি করে। মাথা ঠান্ডা রাখুন সবসময়। আপনার সঙ্গীর অধিকার আছে আপনার সম্পর্কে জানার। তাকে উত্তর দিন। তবে অবশ্যই আত্মসম্মান বয়ায় রেখে। আপনি যদি নিজের অবস্থান থেকে নিচে নামতে শুরু করেন তাহলে সেটা আপনার দূর্বলতা প্রকাশ করবে। মাথা উঁচু করে স্বচ্ছতা বজায় রাখুন সবসময়।
ভালবাসা প্রকাশ করুন:-
আমরা অনেকেই যারা ইন্ট্রোভার্ট তারা মন খুলে ভালবাসা প্রকাশ করতে পারি না। ছোট ছোট আন্তরিক কথা, একই ‘ভালবাসি’ শব্দটি বারবার উচ্চারণ করা সম্পর্কের আন্তরিকতা বাড়ায়। আপনার সঙ্গী যখন অনুভব করেন, আপনি তার জীবনে সবচেয়ে দামী তখন সে নিশ্চিত বোধ করে। এই জন্য কৃতজ্ঞতা অনুভব করা এবং প্রকাশ করা খুবই জরুরী।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 