মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ : নিহত ৫
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। আলাস্কার পশ্চিমাঞ্চলের আকাশে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুই বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানায়নি কর্তৃপক্ষ। আলাস্কা ন্যাশনাল গার্ড বলছে, দুটি বিমানে মোট ৫ যাত্রী ছিলেন। বিমানের সৈনিকরা বলছেন, রাশিয়ান মিশনে থাকা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মাঝ আকাশে সংঘর্ষের পর একটি গ্রামের ওপর বিধ্বস্ত হয়েছে।
ফক্স নিউজ বলছে, ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা সংঘর্ষে ৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, বিমানের ভেতরে থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। আলাস্কা ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানান, সংঘর্ষে বিধ্বস্ত হ্যাজল্যান্ড অ্যাভিয়েশন সেসনা ২০৮ কারাভানের বিমানে তিন আরোহী ও রেনফ্রোর আলাস্কান অ্যাডভেঞ্চারারস পাইপার পিএ-১৮ বিমানে দুই আরোহী ছিলেন। তবে বিমান দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হ্যাজল্যান্ড ও রেনফ্রো কর্তৃপক্ষ।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 