ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৪
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নিজ শহর দাভাওতে এক বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ হামলার আরো ৬৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মার্কো হোটেলের সামনে রাতের বাজারে এ বোমা হামলার ঘটনাটি ঘটে।
সাপ্তাহিক ছুটিগুলোতে দুতার্তে সাধারণত দাভাওতেই থাকেন, প্রায়ই মার্কো পোলো হোটেলে আসেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও এই হোটেলে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। তবে এ সময় প্রেসিডেন্ট দুতার্তে দাভাওতেই ছিলেন, তবে ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না।
বোমা হামলার জেরে শনিবার ফিলিপাইনজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন তিনি। ফিলিপাইনের আইনে যাকে বলা হয় ‘স্টেইট অব ললেসনেস’। এই সতর্কতা জারি থাকার অর্থ হল, বেআইনি সহিংসতা দমনে প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামাতে পারবেন।
দুই দশকেরও বেশি সময় ধরে এক সময়ের অপরাধপ্রবণ শহর দাভাওয়ের মেয়র ছিলেন দুতার্তে। এই শহরের অপরাধ দমনে পাওয়া সাফল্যের কারণেই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি।
ফিলিপাইনের ‘অসাধারণ সময়ে’ এ বোমা হামলা চালানো হয়েছে মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, ‘সহিংসতার কারণে দেশজুড়ে স্টেট অব ললেসনেস ঘোষণা করতে বাধ্য হচ্ছি আমি, তবে এটি সামরিক আইন নয়। জনগণ ও জাতির বিরুদ্ধে হুমকি হয়ে না ওঠা পর্যন্ত এটি সামরিক আইন নয়, এই দেশকে রক্ষা করা আমার দায়িত্ব।’
৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে মাদক অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন দুতার্তে, এতে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ অভিযানের জেরেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
এ পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 