১৩ দিনের মাথায় বন্ধ চীনের সেই কাঁচের সেতু
চীন নির্মাণ করেছিল বিশ্বের সবচেয়ে বড় কাঁচের সেতুটি। অরেক রেকর্ডের ও জন্ম হয়েছিল সেতু তৈরির পর। গত ডিসেম্বরে সেতুটি নির্মাণের কাজ শেষ হলেও উদ্বোধন করা হয়েছিল ২১ আগস্ট। কিন্তু মাত্র ১৩ দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সেতুটি।
দিনে সেতুটির ধারণ ক্ষমতা আট হাজার দর্শনার্থী। কিন্তু প্রায় অনেক সময় ধারণ ক্ষমতার ১০ গুণ দর্শনার্থী ভিড় করতেন এ সেতুটি দেখার জন্য।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আমেরিকান গণমাধ্যম সিএনএন জানায়, সেতুটি খোলার পর কোনো দুর্ঘটনা ঘটেনি। সেতুটির কোথাও ভাঙেনি, এমনকি কোনো ফাটলও সৃষ্টি হয়নি।
শুক্রবার কর্তৃপক্ষ সেতুটি বন্ধের ঘোষণা দেয় চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো এর মাধ্যমে। সেখানে তারা জানায়, সেতুটির ব্যবস্থাপনায় সরকার তাৎক্ষণিক আরো কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাধারণের জন্য সেতুটি আবার উন্মুক্ত করা হবে কিনা, হলেও কবে হবে সে ব্যাপারে করে কিছু বলেনি কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে পরে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে তারা।
৪৩০ মিটার দীর্ঘ চীনের কাঁচের সেতুটি নির্মাণে খরচ পড়ে ৩৪ লাখ ডলার। পর্যটক আকর্ষণ করার জল্য চীন এ সেতুটি নির্মাণ করেছে। হুনান প্রদেশের দুটি পাহাড় সংযুক্ত করে তৈরি হয় এ সেতু।
সূত্র : বিবিসি

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 