News Bangla 24 BD | বিশ্বমিডিয়ায় মীর কাসেমের ফাঁসি - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

শনিবার রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সঙ্গেই বিশ্ব সংবাদমাধ্যম ব্রেকিং আকারে তা গুরুত্বের সঙ্গে এ খবর প্রচার করতে থাকে।

খবর আসে বিবিসি, আল জাজিরা, রয়টার্স, গার্ডিয়ান, দ্য হিন্দু, এনডিটিভি, দ্য ডনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

বিবিসির খবরে মীর কাসেম আলীকে টাইকুন বা ধনকুবের আখ্যা দিয়ে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দলের অর্থদাতা ও নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধের সময়, হত্যা, নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সহ অন্যান্য জঘন্য অপরাধ সংঘটনের দায়ে জামায়াতে ইসলামী দলের মূল আর্থিক পৃষ্ঠপোষকতাকারী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেখানে আরও বলা হয়, ফাঁসি কার্যকর হওয়ার খবরের পর শত শত উল্লসিত মানুষ রাজপথে নেমে আসে। তারা ফাঁসি কার্যকর হওয়ায় আনন্দ প্রকাশ করেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে মীর কাসেমের পরিচয় ‘প্রসিদ্ধ নেতা’ উল্লেখ করে জানায়, বাংলাদেশে ‘সম্পদশালী ধনকুবের’ ও সবচেয়ে বৃহৎ ইসলামী দলের অর্থ যোগানদাতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ব্রিটেনের দি গার্ডিয়ান পত্রিকায় বলা হয়, ‘ইসলামিস্ট হ্যাংগড ফর অ্যাটরোসিটিস কমিটেড ইন বাংলাদেশ ওয়ার’। এতে বলা হয়, মীর কাসেম আলীকে ১৯৭১ সালে সংঘটিত হত্যা, নির্যাতনসহ অন্যান্য অপকর্ম সংঘটনের অপরাধে ফাঁসি দেয়া হয়।

এনডিটিভির খবরে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, নির্যাতনসহ অন্যান্য অপকর্ম সংঘটনের অপরাধে জামায়াতে ইসলামীর প্রধান অর্থদাতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

ভারতের দি হিন্দুর খবরে বলা হয়, ‘বাংলাদেশ এক্সিকিউটস জামায়াত লিডার মীর কাসেম আলী’। সেখানে আরও বলা হয়, মীর কাসেম কুখ্যাত মিলিশিয়া আল বদর বাহিনীর নেতা ছিলেন। তার নেতৃত্বাধীন আল বদর বাহিনী বন্দর নগরী চট্টগ্রামে আল বদর বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে।

পাকিস্তানের ডন পত্রিকাতেও গুরুত্বের সঙ্গে ছাপা হয় মীর কাসেম আলীর ফাঁসির খবর। সেখানে বলা হয়, একাত্তর সালে সংঘটিত অপরাধের দায়ে প্রধান পৃষ্ঠপোষক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়েছে। মীর কাসেম আলী ১৯৭১ সালের মীর কাসেম ছিলেন বন্দর নগরী চট্টগ্রামে আল বদর বাহিনীর অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে তিনি শিপিং এবং রিয়েলস এস্টেট টাইকুনে পরিণত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ