News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত


যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ‌্যের উত্তর-পশ্চিমাংশের পাওনি এলাকায় পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় শনিবারের ভোরের এ ভূমিকম্পটি অঙ্গরাজ‌্যটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এই ভূমিকম্পের কারণে তেলগ‌্যাস উত্তোলনের প্রয়োজনে করা সিসমিক জরিপ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের (ওয়াশিংটন) একটি সংস্থা।

ভূমিকম্পটি সাউথ ডাকোটা থেকে টেক্সাস পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। এর কারণে বর্জ‌্যপানি শোধনের ৩৫ কূপ বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি উপকেন্দ্র পাওনির ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উৎপত্তি ভূপৃষ্ঠের ছয় দশমিক ছয় কিলোমিটার গভীরে।

তাৎক্ষিণভাবে পাওনি থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে ২৫ শতাংশ অদিবাসী অ‌ধ‌্যুষিত টাউনটির ক্ষয়ক্ষতি সামান‌্য বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে নিজেদের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় পাওনি জাতি।

পাওনির মেয়র ব্রাড সেওয়েল জানিয়েছেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। এতে টাউনের কেন্দ্রস্থলে শতবর্ষী একটি ভবনের সামনের কিছু অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ