News Bangla 24 BD | মেসেজিং অ্যাপ ‘আলাপন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মেসেজিং অ্যাপ ‘আলাপন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


দেশের চৌদ্দ লাখ সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা মেসেজিং অ্যাপ ‘আলাপন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই অ্যাপটির উদ্বোধন করেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তৈরিকৃত এই অ্যাপের মাধ্যমে সরকারের সকল কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে বিনামূল্যে নিজেদের মধ্যে চ্যাট ও গ্রুপ চ্যাট, ভয়েস ও ভিডিও কল, গ্রুপ কনফারেন্স, বার্তা প্রেরণ, নথি আদান-প্রদান করা যাবে।

অ্যাপের অ্যাডভান্স সার্চ অপশন থেকে খুব সহজেই নির্দিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন সুনির্দিষ্ট যে কোনো কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে। সরকারি কর্মকর্তাদের আন্তঃযোগাযোগের নিরাপত্তা নিশ্চিকেত সবধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অ্যাপটিতে। ইন্টারনেট সংযোগ ছাড়া এই অ্যাপে অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে।

এর আগে এই অ্যাপ বিষয়ে গত জুন মাসে এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, ‘আলাপন’ নামে বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ চালু করা হবে। ফলে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে তাদের দাপ্তরিক কাজগুলো করতে পারবেন। ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এই অ্যাপ বাংলাদেশের সবাই ব্যবহার করতে পারবেন।”

প্রসঙ্গত, আলাপন অ্যাপ ব্যবহার করতে মোবাইল ফোনের অ্যাপ স্টোরে ‘Alapon’ লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে, তবে এটি শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্যই উন্মুক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ