News Bangla 24 BD | সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৩৮ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় সিরিজ বোমা হামলায় অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আরো বহু লোক আহত হয়েছে বলে স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সোমবার সকালে সিরিয়ার উপকূলীয় শহর টারটাস, হোমসের কেন্দ্রীয় শহর, রাজধানী দামেস্কের শহরতলীতে এবং উত্তরপূর্বাঞ্চলীয় শহর হাসাকায় বোমা হামলা চালানো হয়েছে।

স্থানীয় মিডিয়া জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রিত টারটাসে জোড়া বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪৫ জন।

স্থানীয় টেলিভিশন আরো জানায়, দেশটির আরজুনা সেতুতে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে প্রথমটি গাড়ি বোমা হামলা এবং দ্বিতীয়টি আত্মঘাতী বোমা হামলা।

এছাড়া হাসাকা শহরে ৫ জন নিহত হয়েছে বলেও স্থানীয় মিডিয়ার খবর।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কুর্দির একটি নিরাপত্তা বাহীনির চেকপয়েন্ট লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছে।

এদিকে সরকার নিয়ন্ত্রিত হোমসের কেন্দ্রীয় শহরে একটি গাড়ি বোমা হামলা হয়েছে বলে স্থানীয় মিডিয়ার দাবি। এখানে অন্তত ২ জন মারা গেছে এবং ৪ জন আহত হয়েছে। সিরিজ বোমা হামলার শেষ হামলা হোমসে চালানো হয়েছিল।

এসব হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা যায়।

তবে এখনো কোন দল এই সিরিজ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ