News Bangla 24 BD | সিরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৪৮ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশে চারটি ও কুর্দি নিয়ন্ত্রিত শহরে একটি বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সোমবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় টারটৌস শহরে দুটি, হোমস শহরে একটি, দামেস্ক-বৈরুত মহাসড়কের পাশে একটি ও কুর্দিনিয়ন্ত্রিত হাসাকা শহরে অপর বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সরকারনিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঘটানো বিস্ফোরণ পরস্পর সম্পর্কিত কিনা এবং এসব বিস্ফোরণের সঙ্গে হাসাকার বিস্ফোরণের কোনও সমন্বয় আছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলাগুলো চালানো হয়। ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি নিউজ এজেন্সিতে হাসাকা হামলার পেছনে আইএস এর হাত হয়েছে বলে দাবি করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-র খবরে বলা হয়, টারটৌস শহরের উপকণ্ঠে সোমবার সকালের হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৪৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

দুই জঙ্গি আরজুনা ব্রিজে বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথমে একটি গাড়িবোমা হামলা চালানো হয়েছে এরপরই এক আত্মঘাতী নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে।

দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস (এসওএইচআর) জানিয়েছে, টারটোসে বিস্ফোরণে ১৪ বেসামরিক নাগরিকসহ ৩০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কুর্দিশ আসায়েস বাহিনীর একটি চেক পয়েন্টে হামলা চালানো হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকায় আরো একটি হামলায় আটজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ