গিনেজ বুকে নাম উঠলো দাঁড়িওয়ালা নারী মডেলের
দাড়িওয়ালা নারী মডেল হিসেবে গিনেজ বুকে নাম উঠলো ভারতীয় বংশোদ্ভুত ব্রিটেনের বার্কশায়ারের বাসিন্দা হারনাম কাউরের। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হারনাম কাউর এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী মডেল, যার মুখে ছয় ইঞ্চি লম্বা দাড়ি রয়েছে। ২৪ বছর ২৮২ দিন বয়সে তিনি এই রেকর্ডের স্বীকৃতি পেলেন।
কাউর হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত। এ কারণেই তাঁর শরীরে লোম, দাড়ি ও চুলের বৃদ্ধি বেশি।এ সমস্যার কারণে তাকে কিশোরী বয়স থেকে বন্ধুদের বিদ্রুপ শুনতে হতো। বিদ্রুপের মাত্রা এতোদূর পৌঁছেছিল, যে কিছুদিনের জন্য তাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন অভিভাবকরা। পরবর্তীতে কাউর দাড়ি নিয়েই মডেলিং শুরু করেন। গত মার্চে তিনি লন্ডন ফ্যাশন উইকে র্যাম্পে হেটেছেন। কাউরই প্রথম দাড়িওয়ালার নারী যিনি এই র্যাম্পে হেটেছেন।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 