সিরিয়ায় অস্ত্রবিরতিতে একমত যুক্তরাষ্ট্র-রাশিয়া
অবশেষে সিরিয়ায় যুদ্ধবিরতিতে ঐকমত্যে পৌঁছালো যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সমঝোতায় পৌঁছান।
জেনেভায় দিনব্যাপী আলোচনার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। ১২ সেপ্টেম্বর সোমবার সূর্যাস্তের মধ্যে সিরিয়ার লড়াই বন্ধের প্রক্রিয়া শুরু হবে। এরপর দেশটিতে একটি রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে বলেও আশা করা হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী,সিরিয়ার বিদ্রোহীদের নির্দিষ্ট কয়েকটি স্থানে সামরিক অভিযান বন্ধ করবে সিরিয়ার সরকার। এছাড়া কথিত ইসলামিক স্টেট এবং আল নুসরা যোদ্ধাদের দমন করতে একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠা করবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এর আগে আর কোনো পরিকল্পনা এতটা ভালো হয়নি। এটি বাস্তবায়িত হলে সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনে সব পক্ষের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, এটি বাস্তবায়ন করতে গেলে সিরিয়ার সরকার এবং বিরোধী, উভয়পক্ষকেই চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।
এই চুক্তির ফলে আলেপ্পোসহ অবরুদ্ধ এলাকাগুলোয় চলাচলের সুযোগ তৈরি হবে এবং সেসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে জাতিসঙ্ঘ। বিবিসি

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 