News Bangla 24 BD | দুর্গাপূজায় বিশ্বরঙ এর আয়োজন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আশ্বিন ও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজা পালন করা হয়। দুর্গাপূজায় এবারের বিশ্বরঙ এর আয়োজন হয়েছে বৈচিত্র্যময়। দুর্গাপূজার এবারের আয়োজনে রয়েছে বৈচিত্র, পোশাকে এসেছে দুর্গাদেবীর ত্রিশুল মন্ত্র দিয়ে সাজানো বিভিন্ন নকশা বৈচিত্র দিয়ে তৈরী শাড়ি, পাঞ্জাবি, সেলোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফতুয়া, টি-শার্ট, উত্তরীয়, বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার।

বিশ্বরঙ এর পোশাকে মূলত রং এর প্রাধান্য থাকেই, এবারও তার ব্যতিক্রম ঘটেনি, প্রায় সব ধরনের উজ্বল রং যেমন লাল, কমলা, ম্যাজেন্টা, নীল, হলুদ, বেগুনী, সবুজ ইত্যাদি রংয়ের বর্ণিল ব্যবহার রয়েছে। ব্লক, স্প্রে, টাই-ডাই, এ্যাপলিক, মেশিন এ্যামব্রয়ডারি, কারচুপি, আড়ি ইত্যাদি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
পোশাকের মূল উপকরণ কাপড় তৈরি হয়েছে টাঙ্গাইল, রাজশাহী, মানিকগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, মিরপুর, কুমিল্লা ইত্যাদি বিভিন্ন স্থানে। নিজস্ব তাঁতে বোনা কাপড়ের বুননেও আনা হয়েছে নতুনত্ব। তাঁতের বুননে তৈরি এক্সক্লুসিভ শাড়ির পাশাপাশি হাফসিল্ক, মসলিন, রেশমী কটন, ধুপিয়ান এর শাড়িতে বিভিন্ন কাজ করা হয়েছে।

এবার পূজা উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করেছে সেলফি প্রতিযোগিতা। বিশ্বরঙ এর পোশাক পরে সেলফি তুলে সেই ছবি বিশ্বরঙ এর ফ্যান পেইজে #bishworang হ্যাসট্যাগের মাধ্যমে আপলোড দিলেই জিতে নিতে পারেন বিশ্বরঙ এর পুরস্কার। তাই আর দেরি কেন? বিশ্বরঙের পোশাকে পূজায় রঙিন করে নিন নিজেকে। আর ছবি তুলে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ