মোবাইল, কম্পিউটার ফেসবুকের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। সম্প্রতি ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা চালু করলেই ভাইরাস অ্যাটাক হচ্ছে। আপনিও আপনার ফেসবুক প্রোফাইলে এমন কোনো ভিডিও পেয়ে থাকলে একদম ক্লিক করবেন না। আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হতে পারে।
ভিডিওটি একদমই ফিচার্ড ভিডিওর মতো দেখতে। দেখে মতে হতে পারে, আপনারই কোনো বন্ধু পাঠিয়েছে। কিন্তু আসলে হ্যাকাররা আপনার বন্ধুর ছবি নিয়ে সেটাকে ভিডিও বানিয়ে পোস্ট করছে। যা দেখলে আপনার একেবারেই আসল মনে হবে।
কীভাবে ভিডিওটি চিনবেন?
১) RIGVTL1F.LATESTNEWSTODAYS. COM -এ ফাইল ফরম্যাটে ভিডিওটি দেখতে পাবেন।
২) ভিডিওতে আপনার ছবি, আপনার প্রোফাইল ছবিসহ আরো অন্যান্য ব্যক্তিগত জিনিস থাকতে পারে।
৩) এতে আপনার বন্ধুদের ট্যাগ করা হতে পারে।
এরকম কোনো ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে নিজে ডিলিট করুন। আর বন্ধুদেরও সাবধান করে দিন। যদি আপনি ইতিমধ্যেই ভুলবশত ভিডিওটি ওপেন করে থাকেন, তাহলে কী করবেন?
১) অ্যাক্টিভিটি লগে গিয়ে সব পোস্ট ডিলিট করে দিন।
২) ফেসবুকের সমস্ত অচেনা অ্যাপস ডিলিট করে দিন।
সূত্র : জি নিউজ।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 