News Bangla 24 BD | দিল্লির রাস্তায় প্রকাশ্যে তরুণী খুন - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ভারতে রাজধানী দিল্লিতে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে প্রায় ৩০ বার ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের লোকজন বা পথচারীরা প্রথম কিছুক্ষণ বাধা দেবার কোন চেষ্টা করে নি বরং পাশ কাটিয়ে চলে যাচ্ছে – ঘটনার সিসিটিভি ফুটেজে এটা দেখা যাবার পর অনলাইনে এ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।পুলিশ ইতিমধ্যেই এ ঘটনার জন্য কথিত আক্রমণকারী লোকটির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, মহিলাটিকে শুধু ছুরিকাঘাত নয়, আক্রমণকারী তার মাথায় পাথর দিয়ে আঘাত করছে এবং তাকে লাথি মারছে। এসব দেখেও লোকজন দৃশ্যত নির্বিকার ভাবে হেঁটে চলে যাচ্ছে – এমনটাও দেখা গেছে ভিডিওতে।

তবে আক্রমণকারী পালাবার সময় স্থানীয় লোকেরাই তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে উত্তর দিল্লির বুরারি এলাকায়। নিহত ২২ বছর বয়স্ক মহিলাটির নাম করুণা, এবং তিনি একজন স্কুল শিক্ষিকা বলে জানা গেছে।

মোটর সাইকেলে করে আসা আক্রমণকারী করুণাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল, এবং কয়েকমাস আগে তার নামে পুলিশের কাছে অভিযোগও করা হয়েছিল বলে মহিলাটির পারিবারিক সূত্রে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা এষা পান্ডে বলেছেন, আক্রমণকারী এক সময় নিহত মহিলাটির প্রতিবেশী ছিল এবং তাকে পছন্দ করতো, তবে সে বিবাহিত হওয়ায় করুণা তার প্রতি সাড়া দেয় নি।গত দু দিনের মধ্যে দিল্লিতে দুজন মহিলাকে ছুরি মেরে হত্যা ঘটনা ঘটলো।

গত রোববার লক্ষ্মী নামের ২৮ বছরের এক মহিলাকে তার প্রতিবেশীদের চোখের সামনে ছুরিকাঘাত করে হত্যা করে এক ব্যক্তি এবং তার পর সে নিজে আত্মহত্যা করে। এই লোকটির বিরুদ্ধেও লক্ষ্মীকে উত্যক্ত করার অভিযোগ ছিল, এবং তার নামেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল।

সুত্র: বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ