News Bangla 24 BD | আমেরিকায় গুলিতে আরো ১ বাংলাদেশী খুন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আমেরিকায় গুলিতে আরো ১ বাংলাদেশী খুন


নিউইয়র্ক থেকে এনা: নিউইয়র্কে ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি, তারা মিয়া এবং নাজমা বেগমের রক্তের দাগ মুছতে না মুছতেই লসএ্যাঞ্জেলেসে মহিলা দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম নামের আরো এক বাংলাদেশী প্রাণ হারালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। ২ মেয়ে ঢাকায় রয়েছেন। লসএ্যাঞ্জেলস থেকে ফেরদৌস খান এনাকে জানান, লসএ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে গত শনিবার (স্থানীয় সময়) রাতে একটি লিকার স্টোরে কাজ করছিলেন আবুল কালাম। রাত প্রায় ১২টা দিকে আবুল কালাম তখন কর্মরত অবস্থায় দোকানেই ছিলেন। এ সময় একজন স্প্যানিস মহিলা এসে তাকে একটি চিরকুট দিয়ে যান। যে চিরকুটে লেখা ছিলো- সমস্ত ডলার তাকে দিয়ে দেয়ার জন্য। এই অভিনব চিরকুট দেখে আবুল কামাল মনে করেছিলেন সিরিয়াস কিছু না। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানান। অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর পরই মেয়েটি গাড়ি থেকে পিস্তল এনে আবুল কামালকে গুলি করে। আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। কে বা কারা পুলিশ করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিবারকে খবর দেয়। রাত সাড়ে ১২টায় আবুল কালামের পরিবার জানতে পারে নৃশংস হত্যাকান্ডের ঘটনা। সারা রাত আবুল কালামের লাশ ঐ রিকার স্টোরেই পড়ে ছিলো। সকাল লাশ মর্গে পাঠানো হয়। ঐ সময় শুধু আবুল কামালই ঐ স্টোরে কাজ করছিলেন।

আবুল কালামের লাশ দেশে পাঠানো হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। মাত্র কিছু দিন আগে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন। ঢাকার খিলগায়ে তাদের বাসা এবং গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামে। আবুল কালামের খুনের ঘটনায় পুরো কম্যুনিটিতে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য আবুল কালাম একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ