পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে ভারত অভিযান চালিয়েছে
ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গতরাতে কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে পাকিস্তানের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় “সন্ত্রাসবাদীদের” ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
কিছুক্ষণ আগে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং।
“কাল রাতের ওই হামলায় সন্ত্রাসবাদীদের এবং যারা তাদের মদত দিচ্ছিল, তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমও-কে ফোন করে আজ সকালে জানিয়েছি,” সংবাদ সম্মেলনে জানান মি. সিং।
এই অভিযান ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এ ধরণের হামলা এখনই আবারও চালানোর কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মি. সিং।ভারতীয় এই সেনা কর্মকর্তা বলেন, গতকাল তারা নির্দিষ্ট তথ্য পান যে নিয়ন্ত্রণ রেখার পাকিস্তানী অংশের ভেতরে কয়েকটি জায়গায় “সন্ত্রাসবাদীরা” তৈরি হয়েছে ভারতে ঢোকার জন্য। তাদের পরিকল্পনা ছিল জম্মু-কাশ্মীর আর ভারতের অন্যান্য রাজ্যে হামলা চালানোর।
এসব ঘাটিতে ভারতীয় সেনাবিাহিনীর অভিযান চালানোর কথা জানিয়ে ভারতের ডিজিএমও বলেন, “আমরা উল্লেখযোগ্য ক্ষতিসাধন করতে পেরেছি। এই ঘটনার পরে যে কোনও পরিস্থিতির জন্য তৈরিও আছি আমরা।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সেনাবাহিনীর ওই যৌথ সংবাদ সম্মেলনে কোনও সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হয় নি।
সুত্র: বিবিসি বাংলা।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 