News Bangla 24 BD | ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

আজ শনিবার ভোরে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে এই গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তান আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’ এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের আইএসপিআর বলেছে, ভারত অনর্থক গুলি ছোড়ার কারণে পাকিস্তানি সেনাবাহিনী তার জবাব দেয়। ভিমবার সেক্টরের লাইন অব কন্ট্রোলে আজ ভোর রাত ৪ টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাল্টাপাল্টি এই গুলি বিনিময়ের ঘটনা ঘটতে থাকে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’ জানিয়েছে। তবে নতুন করে গোলাগুলির এ ঘটনায় কোনও পক্ষে কেউ হতাহত হয়েছে কি না তা জানানো হয়নি বিবৃতিতে।

এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা পবন কোতোয়াল এএফপিকে বলেন, ‘সীমান্তের আখনূর সেক্টরে উভয়পক্ষের মধ্যে গুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তবে গোলাগুলির এ ঘটনায় দুই ঘণ্টা স্থায়ী ছিল উল্লেখ করে তিনি জানান, ভোর ৪টার গোলাগুলি শুরু হওয়ার পর শেষ হয় ৬টার দিকে।

তিনি আরও বলেন, ‘গোলাগুলির এ ঘটনায় ভারত নিয়ন্ত্রিত এলাকায় কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য তৈরি, তবে জম্মু অঞ্চলে পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ