News Bangla 24 BD | ধর্মীয় উৎসবে সরকার বিরোধী বিক্ষোভ, নিহত ৫২ - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ইথিওপিয়ার অরোমিয়া এলাকায় একটি ধর্মীয় উৎসব সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হলে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়লে কমপক্ষে ৫২ জন নিহত হয়। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী হ্যাইলেম্যারিয়াম দেসালেন বলেন, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিত ভাবেই বিক্ষোভ শুরু করে, ফলে প্রাণ হারাতে হয় অনেক সাধারণ মানুষকে।

তবে অরোমিয়ার আঞ্চলিক সরকার কমপক্ষে ৫২ জন প্রাণ হারিয়েছেন বলে স্বীকার করেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক ভাষণে তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, তারা সবসময়ই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান। যে ‘অপশক্তি’ তাদের মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। সেখান থেকেই ছন্নছাড়া হয়ে গেলে পদতলে পিষ্ট হয়ে মারা যায় অনেক মানুষ।

প্রধানমন্ত্রী অবশ্য পুলিশের গুলি করার বিষযটি অস্বীকার করেছেন।

ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোতু নামে ধর্মীয় উৎসবে মিলিত হয়েছিলেন। কিন্তু সেখানে সরকার বিরোধী আন্দোলন শুরু হলে পুলিশ গুলি ছোঁড়ে। এ ঘটনার পর পরই উৎসবস্থলে বিশৃংখলা সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করে এবং নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

নিহতের সঠিক হিসাব না দিয়ে সরকারের যোগাযোগ অফিস একটি বিবৃতিতে বলেন, সংর্ঘষে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত অনেককে হাসপাতালে ভর্তী করা হয়েছে।

তবে একপক্ষ দাবি করেছে, আন্দোলকারীরা শান্তিপূর্ণ আচরণ করেন। জাওয়ার মোহাম্মেদ নামে একজন মানবাধিকার কর্মী দাবি করেন, বিক্ষোভে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

কাঁদানে গ্যাসের কারণে সৃষ্ট আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ৫০ জন লোক একটি খাদের ভেতর একজনের ওপর আরেকজন পড়ে যায়। এএফপি’র একজন আলোকচিত্রী ১৫ থেকে ২০টি নিথর দেহ দেখতে পান। যার মধ্যে কয়েকজন নিশ্চিতভাবেই মৃত।

বিশোফতু শহরের একটি পবিত্র হ্রদে বর্ষা ঋতুর বিদায় উপলক্ষে অরোমো সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার লোক জড়ো হয়। প্রতি বছর অরোমো অঞ্চলে কয়েক লাখ লোক লেক হারসাদির তীরে ইরিচা উৎসব পালন করে। সূত্র: আলজাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ