News Bangla 24 BD | আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক  হয়েছে।

জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে কেন্দ্র করে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে প্রথম অধিবেশনের কার্যপ্রণালি, সভাপতি নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের বিষয়ে জামায়াতে ইসলামী চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আজ বিরোধী দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে প্রথম অধিবেশনের কার্যক্রম ও দলীয় কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করছেন সংসদ নেতা। এ বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ