খাদিজার ওপর হামলার প্রতিবাদে লন্ডনের মানব বন্ধন
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জড়িত বদরুলের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন লন্ডন ওমেনস ব্রাঞ্চ। লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বেলা ২ ঘটিকা থেকে ৩ টা পর্যন্ত এ মানব বন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন লন্ডন ওমেনস ব্রাঞ্চ এর সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধার পরিচালনায় মানববন্ধন এবং র্যাালি অনুষ্ঠিত হয়। খাদিজার আরোগ্য লাভের দোয়া এবং মানববন্ধন কর্মসূচীর পর বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার খালিস উদ্দিন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল আহাদ চৌধুরী, হুসনা মতিন, আঞ্জুমান আরা আঞ্জু, নাজমা হুসাইন, শাহিন লীনা, তুহিন হুসাইন, মাহমুদা মনি, নাজনিন শিখা প্রমুখ।
বক্তারা খাদিজার আরোগ্য লাভের সাথে সাথে খাদিজার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে দোষী বখাটে বদরুলের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 