তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৮
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিস্ফোরক বোঝাই গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
রোববার ৫ টন বিস্ফোরক ভর্তি ওই গাড়ি বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করেছেন।
গত ১৫ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বড় ধরনের প্রাণঘাতি হামলায় ১০ সেনা ও আট বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটলো।
এর আগে, তুরস্কের হাক্কারি প্রদেশের নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ৯ জনের প্রাণহানির তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু নিউজ অ্যাজেন্সি বলছে, নিরাপত্তা বাহিনী দেশটির সেমদিনলি জেলায় যানবাহনে তল্লাশির সময় ওই বিস্ফোরণ ঘটেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 