News Bangla 24 BD | বন্ধ হয়ে গেল ‘ট্রাম্প তাজমহল’ - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনো ‘ট্রাম্প তাজমহল’ বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাসিনো ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টনের কাছে হার মেনেছেন ট্রাম্প। এর পরই আরেক দুঃসংবাদ পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন এ ধনকুবেরের মালিকানাধীন ক্যাসিনো ‘ট্রাম্প তাজমহল’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রদেশের ক্যাসিনোর বাজারে এখন মন্দা চলছে। ২০১৪ সাল থেকে একের পর ক্যাসিনো অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সেই তালিকায় সম্প্রতিক যোগ হলো এটি। এর ফলে প্রায় ৩ হাজার কর্মী বেকার হয়েছেন।

বেশ কিছুদিন ধরেই এই ক্যাসিনোর কর্মীরা স্বাস্থ্য বিমা ও পেনশনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। শ্রমিক হিসেবে সমস্ত সুবিধা না পেলে কাজ বন্ধ করে দেয়ারও হুমিক দেন তারা। কিন্তু শ্রমিকদের দাবি মেটাতে ট্রাম্পের এই ক্যাসিনোর ক্ষমতা নেই।

ফলে বাধ্য হয়েই ট্রাম্পের বন্ধু ও ক্যাসিনোর আরেক মালিক কার্ল ইচান বন্ধ করার সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে তাজমহলের অনুকরণে ট্রাম্পের এই তৈরি করা হয়। ভারতীয় স্থাপত্যকে কিছুটা ব্যঙ্গ করাই এর উদ্দেশ্য ছিল। এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতেন ট্রাম্প।

এ বিভাগের অন্যান্য সংবাদ