News Bangla 24 BD | কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলা, নিহত ১৪ - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলা, নিহত ১৪


আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কাবুল ইউনিভার্সিটির পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে অন্তত ১০০ জন শিয়া সম্প্রদায়ের লোকজন ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানান, হামলার সময় অন্তত দুই অস্ত্রধারী নিহত হয়েছে।

এদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানান, এক হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে আসে। এ সময় প্রথমে পিস্তল দিয়ে সে পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালায় সে।

এ বিভাগের অন্যান্য সংবাদ