News Bangla 24 BD | আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে : নাইজেরিয়ার প্রেসিডেন্ট - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

আমার স্ত্রীর জায়গা বাড়ির রান্নাঘরে : নাইজেরিয়ার প্রেসিডেন্ট


নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বলেছেন, স্ত্রীর জায়গা হল তার বাড়ির রান্নাঘরে। তিনি বলেন, আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তার জায়গা আমার রান্নাঘর, লিভিং রুম এবং অন্যান্য রুমে। স্ত্রী আয়েশা তাকে নিয়ে যে সমালোচনা করেছেন তার জবাবে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি এসব কথাব বলেন।

জার্মানি সফররত বুহারি এই কথাগুলো যখন উচ্চারণ করেন তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন নারী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

এর আগে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে আয়েশা বুহারি বলেছিলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন, তাদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। ৪৫ মন্ত্রীর কাউকেই চেনেন না প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, সরকারে কোনও পরিবর্তন না আনলে তিনি আগামী নির্বাচনে তাঁকে সমর্থন করবেন না।

ফার্স্ট লেডির ভাষ্য, সরকার ছিনতাই হয়ে গেছে।দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর নির্বাচিত হন বুহারি। দেশে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ব্যাপারে যে অসন্তোষ রয়েছে, ফার্স্ট লেডির বক্তব্যেই তারই ইঙ্গিত মেলে।

আয়েশা বলেন, আমি বাইরে যাব না। আর তার পক্ষে প্রচার চালাব না। আগের মতো কোনও নারীকে ভোট দিতে বলব না।

সূত্র : বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ