News Bangla 24 BD | খাদিজার উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

খাদিজার উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন


এনায়েত হোসেন সোহেল,প্যারিস,ফ্রান্স থেকে: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে প্যারিসে মানববনন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের জনপ্রিয় সামাজিক সংগঠন বন্ধুমহল এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন দলমত ভুলে গিয়ে এরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই এখন সবচেয়ে জরুরী।

গত সোমবার প্যারিসের গার্দ নর্দের ক্যাফে প্যারিস বাংলা রেষ্ঠুরেন্টের হলরুমে কমিউনিটি নেতা মাহাবুবুর বকুল এর সভাপতিত্বে ও নাজমুল ইসলাম সায়েম এর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিরাজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বন্ধুমহল এর সিনিয়র সদস্য, আলী আহমদ, এনাম উদ্দিন, বাদল মিয়া , আব্দুল্লাহ আল তায়েফ, আক্তারুজ্জামান সাগর,কানু মিয়া, হাজি জায়েদ,মনোয়ার হোসেইন মুজাহিদ,জসিম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পরে গার দো নর্দের প্রধান রোডের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, স্কুল কলেজে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।যত দ্রুত সম্ভব এই পিশাচ বদরুলকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হুক। হযরত শাহাজালালের পূন্যভুমিতে এরকম বর্ববরুচিত হামলা প্রবাসীদেরকে আশ্চর্য করেছে। মানুষের দুশমন,মানবতার দুশমন এই নরপশু বদরুলকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্থি মৃত্যুদন্ড দেয়ার আহব্বান জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ