News Bangla 24 BD | ভারতে পদদলিত হয়ে নিহত সংখ্যা বেড়ে ১৯ - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ভারতের বেনারস শহরে ধর্মীয় একটি সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পদদলিত হওয়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯জনে দাড়িয়েছে। এছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার (১৫ অক্টোবর) রাজঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় রাজ্য পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।স্থানীয়

কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশে অসংখ্য লোক বেনারসের দিকে যাচ্ছিলেন। এ সময় বেনারস ও চানডাউলির মাঝামাঝি স্থানে এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

সেতুটি ভেঙে পড়ছে এ গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার পূণ্যার্থী সরু এক রাস্তা দিয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স হতাহতদের উদ্ধারে কাজ করছে। সেখানে উদ্ধারকর্মীরা দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে আছে পদদলিত হয়ে মারা যাওয়া লোকজনের সঙ্গে আনা জিনিসপত্র, জুতা ও স্যাণ্ডেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ