News Bangla 24 BD | জনসম্মুখে নারী সাংবাদিককে চড় মারলেন পুলিশ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

জনসম্মুখে নারী সাংবাদিককে চড় মারলেন পুলিশ (ভিডিও)


প্রকাশে একটি সরকারী দপ্তরের সামনে এক নারী সাংবাদিককে চড় মেরেছেন পাকিস্তান ফ্রন্টিয়ার্স ক্রপসের এক কনস্টেবল।

ওই সাংবাদিককে চর মাড়ার দৃশটি সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়। যে ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে পড়েছে অনলাইনে।

পাকিস্তানের করাচিতে ন্যাশনাল অথরিটি অব ডাটাবেজ রেজিস্ট্রেশনের (এনডিআরএ) অফিসে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, কোনো সাংবাদিককে মারধরের কোনো ঘটনা সহ্য করা হবে না।

ভিডিওতে দেখা যায়, এনডিআর-এ ঢোকার চেষ্টা চালান ওই নারী সাংবাদিক।

এসময় টিভি চ্যানেলটির ক্যামেরাপার্সনকে আটক করে তারা। কিন্তু নিরাপত্তা বাহিনীর ওই সদস্যকে বারবার ক্যামেরাপার্সনকে ছেড়ে দিতে বলেন নারী সাংবাদিক।

তিনি বার বার ওই গার্ডকে ক্যামেরায় ফোকাস করছিলেন। আর তাকে প্রশ্ন করছিলেন, আপনার ঘরে কি মা-বোন নেই? আপনি কি সবসময় এখানকার দর্শনার্থীদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেন?

এতে ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিককে চড় মারেন তিনি। এরপর গুলি ছুড়ে আশেপাশের লোকদের ভয় দেখান।

জানা গেছে, ওই সংবাদকর্মীরা করাচিভিত্তিক টিভি চ্যানেল কে-২১ এর কর্মী।

এই ঘটনার পর ওই গার্ডকে আর কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। তবে একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ