বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা, সম্পাদক সুমা
আবু তাহির, ফ্রান্স থেকে: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মহিলাদের একমাত্র সংগঠন বিকশিত নারী সংঘের এক সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সেবরণ বধূতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ ও অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী সুমা দাস।
পরে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর আগামী তিনবছরের জন্য তৌফিকা সাহেদকে সভাপতি, সুমা দাস কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনে তানজিমা হেলেন মুক্তাকে সিনিয়র সহ সভাপতি, নিপুন খাঁন, সেলিনা আফজালকে সহ সভাপতি, মিনা গোমেজ, শানু ভূঁইয়াকে সহসাধারণ সম্পাদক, বিউটি চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, সালমা ফিরোজ সহসাংগঠনিক সম্পাদক, উম্মে কুলসুম কোষাধক্ষ্য, নাজলী ফারসা প্রচার সম্পাদক, শিল্পী দাস সাংস্কৃতিক সম্পাদক, নাজমা ফেরদৌস মিলি শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, চৌধুরী নাসরিন হ্যাপি আইন বিষয়ক সম্পাদক, বখতিয়ার সাহেদ সূচি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও লিপি রানী, শোভা সরকার, আমেনা খাতুন, নুসরাত পিংকি আনিস্তা, মালিকা আবেদীন টগর, তানমিন ফুলকে সম্মানিত সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
এসময় বক্তারা বলেন গত তিনবছর থেকে এ সংগঠন ফ্রান্সে বসবাসরত মহিলাদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড ছাড়াও দেশে অসহায় মহিলাদের মাঝে ত্রাণবিতরন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফ্রান্সের মূলধারার সাথে বাংলা সংস্কৃতিকে পরিচিত করতে বিভিন্ন পরিকল্পনা ও আগামী প্রজন্মকে বাংলা ভাষা শিখানোর জন্য স্কুল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 