News Bangla 24 BD | সিরিয়ায় বিমান হামলা, নিহত ২৬ - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ২২ জন শিশু ও ছয়জন শিক্ষক রয়েছেন। জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল ইউনিসেফ গতকাল বুধবার এ তথ্য জানায়।

আজ বৃহস্পতিবার ইউনিসেফের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। এটি চরম সন্ত্রাস। যদি ইচ্ছা করেই এ হামলা চালানো হয়ে থাকে, তাহলে তা অবশ্যই যুদ্ধাপরাধ।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, যুদ্ধবিমানগুলো রাশিয়া বা সিরিয়া যারই হোক, ছয়টি হামলা চালিয়েছে। হাস গ্রামে চালানো এসব বিমান হামলায় স্কুলগামী ১১ শিশুসহ অন্তত ৩৫ জন সাধারণ মানুষ নিহত হয়।

লেক বলেন, স্কুল প্রাঙ্গণে ‘বারবার হামলা’ চালানোর ঘটনা সম্ভবত পাঁচ বছর আগে শুরু হওয়া এ যুদ্ধে সবচেয়ে সহিংস হামলার ঘটনা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সিরিয়া ও তার মিত্রদেশ রাশিয়া বিদ্রোহীদের দমনের নামে বেসামরিক অবকাঠামোগুলোতে বাছবিচারহীন হামলা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বলেন, ‘এটি ভয়ংকর, জঘন্য। আশা করছি, এতে আমরা জড়িত নই।’

ইদলিব মিডিয়া সেন্টারের একজন কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসব অভিযান চালানো হয়। এসব হামলার কারণে ওই দিনের মতো স্কুলটি ছুটি ঘোষণা করা হয়। এরপর শিশুরা তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশে স্কুল থেকে বের হচ্ছিল। ঠিক সে সময়ই স্কুলের প্রবেশমুখে একটি রকেট আঘাত হানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ