পাকিস্তানের চা-ওয়ালার পরে এবার নেপালের ‘সবজিওয়ালি’। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি খ্যাতির শিখরে নেপালের সবজিবিক্রেতা তরুণী! রূপচন্দা মহাজন নামে এক চিত্রগ্রাহক নেপালে গিয়ে এই সবজি বিক্রেতা তরুণীর ছবি তোলেন।
সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় তরুণীর ছবি। দু’টি ছবিতে দেখা যাচ্ছে সবুজ পোশাক পরে বাজারের মোবাইল ফোনে কথা বলছেন তরুণী। অন্য ছবিতে মাথায় তরকারির ঝুড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ওই তরুণী। কয়েকদিন আগেই এভাবেই রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন পাকিস্তানের চা বিক্রেতা আর্শাদ খান।
ছবি ভাইরাল হতেই মডেলিংয়ের চুক্তিতে সইও করে ফেলেছেন তিনি। আর্শাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আরও কয়েকটি সংস্থা। সেটা সময়ই বলবে। তবে তার আগে অপেক্ষা তরুণীর পরিচয়, ঠিকানা খুঁজে বের করার। কারণ, টুইটারে শুধু ওই তরুণীর ছবিই পোস্ট করেছেন রূপচন্দা। নাম ঠিকানা তো জানাননি!

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 