নির্বাচনের আগে সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে আল-কায়েদার সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির কর্তৃপক্ষ এক বিশ্বস্ত সূত্রে এ হামলার বিষয়ে নিশ্চিত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় এ সন্ত্রাসী হামলা হতে পারে। তবে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘হামলার তথ্যে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছ। আমরা দেশে বড় কোনও আয়োজনের আগে নিয়মিত সব ধরনের সম্ভাব্য হুমকি মূল্যায়ন করি।’
আগামী মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিনই নির্ধারণ হবে ডোনাল্ড ট্রাম্প না হিলারি ক্লিনটন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন।
এফবিআই জানিয়েছে, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং গোয়েন্দা প্রতিবেদন বিনিময় করা হচ্ছে।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 