সুইং স্টেটগুলোতে শেষ মুহূর্তের প্রচারণায় দুই প্রার্থী
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীরা সুইং স্টেট অর্থাৎ যেসব অঙ্গরাজ্যে ভোটাররা যেকোন একজনকে বেশি ভোট দিলে নির্বাচনের ফলাফল তার দিকে ঝুঁকে যাবে, এমন স্টেটগুলো নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
প্রধান দুই প্রার্থী, হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন, যেসব ভোটাররা এখনো ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেননি, তাদের সমর্থন আদায়ের।
তবে আমাদের দেশে নির্বাচনী প্রচারণার সময় ব্যানার, পোস্টারে যেমন শহর ছেয়ে যায় তেমনটি সেখানে দেখা যাচ্ছে না। সেখানে টেলিভিশন গুলোতে প্রার্থীরা বিজ্ঞাপন দিচ্ছেন।
সেসব বিজ্ঞাপনে প্রার্থীরা নিজেদের ভাল দিকের চেয়ে একে অপরের ত্রুটিগুলো তুলে ধরছেন ভোটারদের সামনে। অর্থাৎ সে অর্থে বলতে গেলে প্রার্থীরা প্রচারণা করছেন ভোটারদের একেবারে অন্দরমহলে ঢুকে।
৮ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচনও হবে। একজন ভোটার ঐ দিন যেমন তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন একই সাথে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দেবেন।
কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এই প্রেসিডেন্ট নির্বাচনে। তবে মুল লড়াইটা হবে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যদিও পরস্পরের প্রতি তাদের বাক্যবাণ চলছেই। এর মধ্যেই শুক্রবার পর্যন্ত ৩৭ লাখ আগাম ভোট পড়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিততে পারেন, এমন খবরে টানা নয়দিন ধরে মার্কিন শেয়ারবাজারের প্রধান সূচক গুলো কমছে। কারণ মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প জিতলে তার নীতি কি হবে, সেটি নিয়ে শঙ্কায় আছেন বিনিয়োগকারীরা। বিবিসি।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 