News Bangla 24 BD | হিলারির অপরাধের কোনো প্রমাণ মেলেনি: এফবিআই - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

ডেস্ক: এফবিআইয়ের পরিচালক জেমস কোমি বলেছেন, হিলারি ক্লিনটনের নতুন ই-মেইল তদন্ত করে বেআইনি কিছু পাওয়া যায়নি। নির্বাচনের মাত্র দুই দিন আগে এফবিআই প্রধান এ ঘোষণা দিলেন। কংগ্রেস সদস্যদের প্রতি গতকাল রোববার লেখা এক চিঠিতে এফবিআইয়ের পরিচালক জেমস কোমি এ কথা বলেন।

তিনি বলেছেন, হিলারির বিরুদ্ধে মামলা না করার বিষয়ে চলতি বছরের জুলাইয়ে যে সুপারিশ করা হয়েছিল-এফবিআই তা থেকে সরে আসছে না। নতুন পাওয়া ই-মেইলগুলো তদন্ত করতে সংস্থাটি দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটনের কাছে আসা এবং তাঁর পাঠানো সব ইমেইল আমরা তদন্ত করেছি। গত জুলাইয়ে হিলারি ক্লিনটনের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত আমরা পরিবর্তন করছি না।’

হিলারির প্রচারণা শিবিরের যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি কোমির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘তদন্তে তিনি যা পেয়েছেন, তাতে আমরা খুশি এবং আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম যে, তিনি তদন্ত করে এটাই পাবেন। আমরা খুশি যে এ বিষয়ের একটি সুরাহা হয়েছে।’

তবে এতে অখুশি ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির। ট্রাম্পের এক পরামর্শক নিউট গিংরিচ টুইট বার্তায় বলেন, ‘কোমি অবশ্যই বিরাট রাজনৈতিক চাপের কারণে এ কাজ করতে বাধ্য হয়েছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ