News Bangla 24 BD | ঝিনাইদহে ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড পেলেন মসলেম - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড পেলেন মসলেম


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
পাঠকদের ঝিনাইদহ শহর সংলগ্ন কোরাপাড়া বটতলা এলাকার কলোনীপাড়ার সেই হতদরিদ্র মসলেমের কথা নিশ্চয় মনে আছে আপনাদের। যাকে নিয়ে আমি ফেসবুকে, বিভিন্ন পত্র পত্রিকায়, নিউজ পোর্টালে একটা প্রতিবেদন দিয়েছিলাম। খবরটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে।

বৃদ্ধ বয়সে সমলেমের এই দু:সহ যন্ত্রনার খবর পড়ে ব্যথিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যায়ের বিভিন্ন উইং, খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়, সমাজসেবার ডিজি মহোদয়, মান্যবর ঝিনাইদেহর জেলা প্রশাসক, ঝিনাইদহ সমাজ সেবার ডিডি মহোদয় ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সবাই হতদরিদ্র মসলেমের পাশে দাড়ান। জেলা সমাজসেবা অফিস তাৎক্ষনাৎ মসলেমকে দশ হাজার টাকা প্রদান করেন। সেই টাকা জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার মসলেমের হাতে তুলে দেন। সেই চিত্রও আমরা আপনাদের জানিয়েছি।

ঘটনার পরদিন ফেসবুকে খবর পড়ে ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হোসেন খান ছুটে যান মসলেমের জীর্ন কুঠিরে। তথ্য সংগ্রহ করে তাকে দ্রুত বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করেন। অবশেষে সেই কাজটি মঙ্গলবার সমাধান করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান। দেরি না করে তিনি মসলেমের হাতে তুলে দেন বয়স্ক ভাতার কার্ড।

অপেক্ষায় থাকা সেই মহেন্দ্রক্ষনের সফল পরিসমাপ্তি ঘটে। আপনাদের ভালবাসায় সিক্ত হন গরীব মসলেম। দারিদ্রতা পরোপুরি জয় করতে না পারলেও কিছুনা স্বস্তি মিলেছে তার। জয় হলো মানবতার।

এ বিভাগের অন্যান্য সংবাদ