ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তিবাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ জেলা শাখার উদ্দোগে এসব কর্মসুচী পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ সমিতির মুল ফটকে এসে শেষ হয়। সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের নেতা মোহাম্মদ সাঈদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদ ও চাকুরী স্থায়ী করনের জন্য সরকারের নিকট দাবি জানান। তাদের দাবি মানা না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 