News Bangla 24 BD | ২৪ রাজ্যে ২৫টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৪ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১২৯টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।

তবে সিএনএন বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৩৬টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট। গুগল ডটকম বলছে আবার, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৩৭টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ১০৪টি ইলেক্টোরাল ভোট।

অ্যালাব্যামা, কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, ওকলাহোমায়, টেনেসি, সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, নিউ ইয়র্ক, ভারমন্ট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ইলিনয়, রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ