News Bangla 24 BD | ঝিনাইদহে পিতা পুত্রকে জমি বিরোধে পিটিয়ে জখম - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহে পিতা পুত্রকে জমি বিরোধে পিটিয়ে জখম


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হুদা-মাইলমারী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে পিটিয়ে আহত করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হল, ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে দুলাল বিশ্বাস (৬৫) ও তার ছেলে আলমগীর হোসেন (৩৫)।

আহত দুলাল বিশ্বাস জানান, তারা মোট ৪ ভাই। এর মধ্যে ছোট ভাই আক্কাস আলীকে বাদ দিয়ে ৩ ভাই মিলে প্রায় ১০/১১ মাস আগে ২৬ শতক ফসলী জমি কেনে। এতে ছোট ভাই প্রায়শই ওই জমিতে দখল নিতে যায়।

এরই জের ধরে সকালে আক্কাস নিজের ছেলেদেরকে সাথে নিয়ে তাকে ও তার ছেলেকে পিটিয়ে মারাতœক আহত করে। এসময় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে বলেও তিনি জানান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: রাশেদ আল মামুন জানান, হাসপাতালে ভর্তি দুইজন রুগীর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তাদের অবস্থা এখন আশংকা মুক্ত। আহতদের যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ