News Bangla 24 BD | অ্যামাজনকে দুই কোটি ৬৫ লাখ ডলার জরিমানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

২০১১ সালের নভেম্বর থেকে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন অ্যাপ বিক্রির সুবিধা চালু করে। কোনো পাসওয়ার্ড ছাড়াই এখান থেকে যে কোনো অ্যাপ কেনা যেত বলে এটি জনপ্রিয় হয়ে ওঠে। আর এই সুযোগ কাজে লাগিয়ে যে কেউ, এমনকি শিশুরা পর্যন্ত যে কোনো অ্যাপ কিনতে পারত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা ‘এফটিসি’ জানিয়েছে এই সুযোগে আট কোটি ৬০ লাখ ডলার হাতিয়ে নিয়েছে অ্যামাজন। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালে অ্যামাজনের বিরুদ্ধে মামলা করে এফটিসি। সেই মামলার রায় হিসেবে অ্যামাজনকে দুই কোটি ৬৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের জেলা জজ জন কফানর। এই অর্থ ২০১৭ সাল থেকে দিতে হবে অ্যামাজনকে। এর পর থেকে কোনো শিশু অ্যাপ কিনতে চাইলে তার মা-বাবাকে জানাতে হবে অ্যামাজনকে। সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ