News Bangla 24 BD | ঝিনাইদহে বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম - News Bangla 24 BD
News Head
 শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ। তিনি সুরাট গ্রামের পুটি জোয়ারদারের ছেলে।

আহত আব্দুস সাত্তার অভিযোগ করেন সামাজিক দ্বন্দের কারণে সরকারী দলের লোকেরা বেশ কিছুদিন ধরে তাকে বাড়ি না থাকার জন্য হুমকী দিয়ে আসছিলো। সোমবার রাত ৯ টার দিকে তিনি বাড়ি থেকে ঝিনাইদহে আসছিলেন।

এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। রাতেই তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আব্দুস সাত্তারের মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে সিটি স্কিনিং করার জন্য মঙ্গলবার যশোরে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় এখনো কোন মামলা করতে পরেনি। এদিকে বিএনপি সভাপতির উপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ