News Bangla 24 BD | ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত ! - News Bangla 24 BD
News Head
 শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দু-গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হল, জরিনা বেগম, শাহজাহান, নুরুল বিশ্বাস, জিয়া, কিয়াম, শরিফুল জোয়ারদার, আব্দার রহিম সহ ১০ জন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সুজন কুমার কুন্ডু জানান, জেলার সদর উপজেলার জাড়গ্রামে মাঠের ৭৭ শতক ফসলী জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুরুল বিশ্বাস ও শরিফুল জোয়ারদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

এতে মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত নুরুল ইসলাম ও শরিফুল জোয়ারদার উভয়ই দাবি করেছেন ওই ৭৭ শতক জমি তাদের নিজের দখলে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ