News Bangla 24 BD | সিলেটে ৬ দিনব্যাপী বইমেলা শুরু - News Bangla 24 BD
News Head
 আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন

বিশিষ্ট লেখক, শিক্ষক ও পাঠকদের সম্মিলনে শুরু হলো সিলেট বইমেলা। ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ছয় দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়। মেলার আয়োজক প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তুষার কর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, লেখক-স্থপতি শাকুর মজিদ, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কবি মোস্তাক আহমাদ দীন ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।
তুষার কর বক্তৃতায় বলেন, বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে থাকে একজন ব্যক্তির চিন্তা, চেতনা ও অভিজ্ঞতা। চিন্তার অংশীদার হয়ে পৃথিবীতে অগ্রসর মানুষে পরিণত হওয়ার জন্য বইয়ের বিকল্প নেই। বইয়ের কাছে গেলে জীবন হয়ে ওঠে আনন্দময়। মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, প্রথমা ও বেঙ্গল পাবলিকেশন্সনের নির্বাচিত বইগুলো পাঠ করে একজন পাঠক ভালো বইয়ের স্বাদ আস্বাধন করতে পারবে। এখন আর মফস্বল পর্যায়ে সেভাবে বইমেলা হয় না, তাই নতুন প্রজন্ম বইবিমুখ হচ্ছে। এক্ষেত্রে এ আয়োজন উদাহরণ হয়ে থাকবে।
শাকুর মজিদ বলেন, যে দুটি প্রকাশনা সংস্থা বইমেলার আয়োজন করেছে, তারা অনেক যাচাইবাছাই করে ভালো পা-ুলিপিগুলো বই আকারে প্রকাশ করে। তাই একজন পাঠকের কাছে এ মেলা নির্বাচিত বই সংগ্রহের ক্ষেত্র হয়ে উঠতে পারে। অরিন্দম দত্ত চন্দন বক্তৃতায় বলেন, মোবাইল-ইন্টারনেটের যুগে তরুণ প্রজন্মকে বইপাঠে উৎসাহী করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তৃতায় প্রশান্ত মৃধা বলেন, এ মেলার মাধ্যমে সিলেটের পাঠকদের কাছে অসংখ্য ভালো বই পৌঁছবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাঘর সিলেটের সভাপতি তাজুল ইসলাম বাঙালি, নাট্যসংগঠক নিরঞ্জন দে, এনামুল মুনীর, সৈয়দ মুনির হেলাল, রজতকান্তি গুপ্ত, আফজাল হোসেন, হুমায়ূন কবীর জুয়েল, ইন্দ্রানী সেন, দেবব্রত চৌধুরী লিটন, সুপ্রিয় দেব শান্ত, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব, ভূমিসন্তান বাংলাদেশ-এর সমন্বয়ক আশরাফুল কবীর, লেখক খালেদ উদ-দীন, বিমান তালুকদার, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশে এবং বেঙ্গল পাবলিকেশন্সের বই ২৫ থেকে ৫০ শতাংশে বিক্রি হবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হবে ২৫ শতাংশে। ভারতীয় নতুন বই ১ রুপি সমান ১.৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই ১ রুপি সমান ১.৫ টাকায় বিক্রি হবে। পুরো মেলার ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা শাখা।

এ বিভাগের অন্যান্য সংবাদ