News Bangla 24 BD | সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ জব্দ - News Bangla 24 BD
News Head
 আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন

সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ জব্দ


সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে স্বর্ণের একটি চালান আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২৮ ফ্লাইটের ভেতর দুইটি ভিআইপি আসনের নিচে ৪টি ব্যাগে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ৯ কেজি ৩০০ গ্রাম ও আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা। ওসমানী বিমানবন্দরে আটক স্বর্ণ চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানান সংশ্লিষ্টরা।

সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম জানান, বুধবার সকালে বিজি-২২৮ ফ্লাইটটি সিলেট পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানের ভেতর তল্লাশি শুরু করেন। এসময় যাত্রীদের বসার ভিআইপি দুটি আসনের নিচে চারটি ব্যাগে মোড়ানো ৮০টি সোনার বার পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ