News Bangla 24 BD | এখন সময় জনগণকে খুশি করার: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

এখন সময় জনগণকে খুশি করার: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বিভদে সৃষ্টি করবে, শৃঙ্খলা মানবে না, তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই। বুধবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এসময় সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করার। জনগণকে খুশি করুন। জনগণের ভালবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোনো দিন শুকাবে না।

এর আগে সকাল সকাল ৮টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দরে পৌঁছালে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি যশোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এরপর তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টায় কুষ্টিয়া বাইপাস সড়ক পরিদর্শন ও বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এ বিভাগের অন্যান্য সংবাদ