News Bangla 24 BD | বিনা বিচারে কারাগারে আটক বন্দিদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিনা বিচারে কারাগারে আটক বন্দিদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি


বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক বন্দিদের তালিকা চেয়ে দেশের সকল কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি। পাঁচ ও দশ বছরের অধিক সময় ধরে যারা আটক রয়েছেন তাদের বিষয়ে দুটি তালিকা প্রস্তুত করে কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগারে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্র গরিব ও অসহায় মানুষদের সুপ্রিম কোর্টে বিনা পয়সায় মামলা পরিচালনার ভার বহন করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে বিনাবিচারে দীর্ঘ সময় ধরে আটক থাকার সংবাদ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নিম্ন আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়া এসব মামলাসূমহ সাক্ষ্যগ্রহণসহ নানাবিধ কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে। ফলে কার্যত সাজা হওয়ার পূর্বেই আটক বন্দি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, মামলায় যে দণ্ড হত তার চেয়েও বেশি সময় কারাভোগ করছেন বিচারাধীন বন্দি। এ কারণে লিগ্যাল এইড কমিটি দীর্ঘ সময় ধরে কারাগারে আটক এসব বন্দির হালনাগাদ তথ্য জানতে চায়। আটককৃত এসব বন্দিদের তথ্য সম্বলিত তালিকা প্রেরণ করলে বিনাবিচারের আটক গরিব বন্দিদের আইনি সহায়তা প্রদান করা সম্ভব হবে বলে চিঠিতে অভিমত ব্যক্ত করা হয়। চিঠিতে অস্বচ্ছল ও গরিব আটক বন্দিদের আইনি অধিকার প্রাপ্তিতে সহায়তা করবেন বলে প্রত্যাশ করেছে হাইকোর্টের বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

জুমার নামাজের সময় বিনামূল্যে আইনি সহায়তার তথ্য জানানোর অনুরোধ
সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় আইনি সেবা দেওয়া হবে এ সংক্রান্ত তথ্য জনগণকে জানানোর জন্য সারা দেশের প্রতিটি মসজিদের খবিবদের প্রতি অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি সেবা গ্রহণের বিষয়ে সারা দেশে প্রচারণার অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে সকল মসজিদসমূহের খতিব এবং ইমামদেরকে শুক্রবার জুম্মার নামাজের সময় তথ্য জানানোর জন্য বলা হয়েছে। লিগ্যাল এইড কমিটির চিঠিতে বলা হয়েছে, দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসল্লি নিজ এলাকার জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেন। ফলে খতিব অথবা ইমাম সাহেব কর্তৃক মসুল্লিদের উদ্দেশে সরকারি এই সেবা কার্যক্রম সম্পর্কিত বক্তব্য প্রদানের মাধ্যমে এই আইনি সেবা কার্যক্রম সম্পর্কিত সুনিদ্দিষ্ট তথ্য প্রদান করলে আর্থিকভাবে অসচ্ছল মানুষগণ আইনি সহায়তা গ্রহন করতে সক্ষম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ