News Bangla 24 BD | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরু ১৯ নভেম্বর - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শুরু ১৯ নভেম্বর


সাগর কর্মকার জাবি প্রতিনিধি :
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা।পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০৯ জন শিক্ষার্থী।
.
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
.
প্রথম দিন ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.
প্রথম শিফট প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে। ২ হাজার ৩০ টি ( গতবার ছিলো ১৯৯৫) আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ১০৯ জন পরীক্ষার্থী প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও সূচি https://ju-admission.org/ থেকে জানা যাবে।
কার কোথায়, কখন পরীক্ষা হবে মানে সিট প্লান পরীক্ষার আগের দিন রাতে শিক্ষার্থীর ফোনে ম্যসেজের মাধ্যমে জানানো হবে। এছাড়াও আপনারা https://ju admission.org/ ওয়েবসাইটেও সিট প্লান দেখতে পারবেন। এছাড়াও সার্ভারের সমস্যার জন্য যাদের ফোনে সিট প্লানের SMS যাবে না তারা নিজে থেকে ফোনে ম্যাসেজের মাধ্যমে সিট প্লান জানতে পারবেন।
JU S Roll and send 9933
Example : JU S 1278999 and send 9933
পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, HSC মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।

এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর থাকছে ২০ নম্বার।সকল ইউনিটে লিখিত পরীক্ষায় পাশ নাম্বার নূন্যতম ৩৩ শতাংশ।ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং ওএমআর পদ্ধতিতে উত্তর মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বার কাটা যাবে।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নাম্বারবন্টন:
এ ইউনিট- গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভর্তি পরীক্ষায় গণিতে ২২, পদার্থবিজ্ঞানে ২২, রসায়নে ২২, বাংলায় ৩, ইংরেজিতে ৩ এবং বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) ৮ নম্বার থাকবে।

বি ইউনিট- সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ১৫, গণিতে ১৫, সাধারণ জ্ঞানে ২৫, এবং বুদ্ধিমত্তায় ১৫ নাম্বার থাকবে।

সি ইউনিট- কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ১৫, ইংরেজি ১৫, এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ক ৭০ নাম্বার থাকবে। এই অনুষদের বাংলা ও ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়গুলো হলো- ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্নতত্ত্ব, সাংবাদিকতা এবং চারুকলা।সি ইউনিটে (বাংলা ও ইংরেজি বিভাগ ব্যাতিত) উত্তীর্ণ হওয়ার জন্য বাংলা ও ইংরেজি বিষয়ে ৩০ নম্বারের মধ্যে কমপক্ষে ১০ নাম্বার পেতে হবে। সি ইউনিটে উত্তীর্ণদের বাংলা বিভাগে ভর্তি হওয়ার জন্য বাংলা বিষয়ে ১৫ নম্বারের মধ্যে কমপক্ষে ৮ নাম্বার এবং ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে ১৫ নাম্বারের মধ্যে কমপক্ষে ১০ নাম্বার পেতে হবে।সি ইউনিটে উত্তীর্ণদের মধ্যে যারা প্রশ্নের ৮১ থেকে ১০০ ক্রমিক নম্বার প্রশ্নের উত্তরের জন্য ২০ নাম্বারের মধ্যে কমপক্ষে ৭ পাবে তারাই নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বারের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষার পাশ নাম্বার ৪০%।

ডি ইউনিট- জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ৮, রসায়নে ২৪, উদ্ভিদ বিজ্ঞানে ২২, প্রাণিবিদ্যায় ২২ এবং বুদ্ধিমত্তায় ৪ নম্বার থাকবে।

ই ইউনিট- বিজনেস স্ট্যাডিজ অনুষদের ভর্তি পরীক্ষায় বাংলায় ১০, ইংরেজিতে ৩০, গণিতে ৩০ এবং ব্যবসায় সম্পর্কিত সাধারণজ্ঞানে ১০ নম্বার থাকবে।

এফ ইউনিট- আইন অনুষদ ভর্তি পরীক্ষায় বাংলায় ২৫, ইংরেজিতে ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তায় ৩০ নাম্বার থাকবে।

জি ইউনিট- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভর্তি পরীক্ষায় বাংলায় ৫, ইংরেজিতে ১৫, গণিতে ৪০ এবং পদার্থবিজ্ঞানে ২০নাম্বার থাকবে।

ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফলাফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষার প্রাপ্ত নাম্বারের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর প্রাপ্ত নাম্বার যোগ করে মোট সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/ বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ (দশ) গুণ ছাত্র-ছাত্রীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। জি ইউনিট ও সি ইউনিট ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের চূড়ান্ত মেধাক্রমে মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে।

গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ১.৫ দ্বারা গুণ করে এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ২.৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ